1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার আট - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার আট

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষে এবং অল্প সময়ে চলমান মামলা সমুহ নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে হাড়গুজিয়ারপাড় (দাপুনিয়া) থেকে মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মিয়াকে ৩শত গ্রাম গাঁজাসহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে সেহড়া ধোপাখলা মোড় এলাকা থেকে আলম, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে  বাদেকল্পা এলাকা থেকে নিয়মিত মামলার আসামী শামীম ওরফে কাইল্লা শামীম, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ চরপাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী গোলাপ মিয়া, টিপু মিয়া, এসআই আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ছোট বাজার থেকে অন্যান্য মামলার আসামী জাকির হোসেন রনি, এসআই শাহজালাল সংগীয় অফিসার ও ফোর্স সহ আকুয়া একাডেমী রাস্তা থেকে অন্যান্য মামলার আসামী মাজহারুল ইসলাম মন্তুকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই ইকবাল অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভুক্ত আসামি একাডেমি রোডের মোঃ নূর উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD