1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত ময়মনসিংহে রানা হত্যায় গ্রেফতার ৪ অষ্টগ্রামে বাড়ি ছেড়ে অনিশ্চিত পথে মা-সন্তান, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে এবং চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে  গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
  এর মাঝে এসআইমোঃ হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে  চুরখাই পাঁচ রাস্তার মোড় থেকে বিশেষ ক্ষমতা আইনের আসামী জামালপুরে মাদারগঞ্জের
মোঃ ফরহাদ শেখ ওরফে শিশিরকে সাত বোতল বিদেশি মদ ও মদ বিক্রির টাকা সহ গ্রেফতার করে। এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম রামবাবু রোডস্থ জব্বার আলী কমপ্লেক্সের ভাইয়া ডিজিটাল কম্পিউটার নামক দোকানের ভিতরে হইতে জালিয়াতচক্রের সদস্য ও মামলার আসামী জয় চন্দ্র দাস, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মাহফুজুর রহমান লিটন, মোঃ মানিক মিয়া,
এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম  গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শফিকুল ইসলাম, মোঃ হারুন, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম  আকুয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে মামলার আসামী ফজলুল মিয়া, তারা মিয়া, সজিবকে গ্রেফতার করে।
   এছাড়া এসআই আশিকুল হাসান, মাসুদ জামালী, আনোয়ার হোসেন-২, এএসআই মাসুম রানা, বিল্লাল হোসেন প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো ৬ পলাতক আসামিকে গ্রেফতার করে।
 এর মাঝে সাজাপ্রাপ্ত হলো, চর গোবিন্দপুরের মোঃ মোশারফ হোসেন ওরফে মুছা এবং পরোয়ানাভুক্তরা হলো, রুবেল হাসান শামীম, মোঃ আঃ মান্নান, মোঃ মোশারফ হোসেন ওরফে মুছা ও কাশেম। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD