1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৮

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে  পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করেছে।
 এর মাঝে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম টাউন হল মোড় থেকে দ্রুত বিচার মামলার আসামী আসামী মোঃ শরীফ, মোঃ সজীব মিয়া, নাঈমুল হাসান নাঈম, মোঃ সাখাওয়াত হোসেন আবিদ, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম কাশেম আলী কলেজের পিছন থেকে মাদক মামলার আসামী মোঃ আবির, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে মারামারি মামলার আসামী আবুল কাশেম, মোঃ সুমন মিয়া, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মেহেদী হাসান অনন্ত, এসআই উত্তম কুমারের নেতৃত্বে একটি টীম ঢোলাদিয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শরিফুল ইসলাম, এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী নুর নবী তুষার, এএসআই ছামিউল হকের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া কলাপাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শফিকুল, শফিকুল ইসলাম, তারা মিয়া, খোরশেদ, সুলতানকে গ্রেফতার করে।
   এছাড়া এসআই আলাউদ্দিন, এএসআই নূরে আলম, মাসুম রানা পৃথকভাবে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভুক্ত আরো তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মির্জা মাহমুদ ওরফে মাকসুদ, শামীম মিয়া ও মো: আব্দুল মজিদ। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD