1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৩

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টা পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এর মাঝে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টীম বলাশপুর মরাখলা থেকে ডাকাতির চেষ্টা মামলায় দুই আসামীকে গ্রেফতার করে। তারা হলো, শাহাদৎ হোসেন ও শিখন মিয়া। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী সজীব, নিঝুম চন্দ্র দে, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ একটি টিম কেওয়াটখালী থেকে অন্যান্য মামলার আসামী ফরহাদ, শিবলু, আল আমিন, বাবু ও শহিদুল, এএসআই কাজল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ একটি টিম বয়ড়া জামতলা মোড় থেকে অন্যান্য মামলার আসামী মমিনুল ইসলাম সোহাগকে গ্রেফতার করে।
এ ছাড়া এসআই হারুনুর রশিদ, এএসআই সোহরাব হোসেন ও এএসআই হুমায়ুন কবির আরো তিন পরোয়ানা ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোছাঃ রুমেলা, মোঃ আনোয়ার হোসেন ও
মোঃ শাহজাদা ওরফে সাহা। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD