1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মীর্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং। সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর থেকে নির্বাচিত এমপি শরীফ আহমেদ, মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক, গৌরীপুরের এমপি নাজিম উদ্দীন আহমেদ, ত্রিশালের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, গফরগাঁও থেকে নির্বাচিত এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনিসহ
বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন  উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয়  চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD