1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৮

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের জন্য ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে   পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া বোচারপুলের উপর থেকে  মাদক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ সোহাগ মিয়া ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম ষ্টেশন রোড, পালিকা শপিং সেন্টারের সামনে থেকে মাদক মামলার আসামী আসামী ফারুক মিয়াকে ২শত পিস ইয়াবা সহ, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ হৃদয়, মোঃ তৈয়ব আলী, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ আব্দুল হান্নান, এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া  চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ হাসেম মিয়া, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে  অন্যান্য মামলার আসামী জুবায়েদ, ইসমাইল হোসেন, রেজাউল করিম রিপন ও  রুহুল আমিন এবং এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, তাইজুল ইসলাম, রাশেদুল ইসলাম, দিদার আলম, এএসআই কাজল মিয়া পৃথকভাবে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আরো ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারাবহলো, মোঃ আব্দুল হান্নান, পারভেজ, জাহেদ, মোঃ জাকির হোসেন রবিন ও মোঃ সারোয়ার হোসেন। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD