1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৭ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তেজিত জনতা মাদ্রাসা ভাঙচূর করেছে। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী (২৭) নামে মাদ্রাসার এক শিক্ষককে শ্রীনগর থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর হোসেনিয়া কাশেমুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ আলী ওই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক। সে গাজিপুর জেলার জয়দেবপুর এলকার সালনা গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার লস্করপুরের এক ছাত্রী মাদ্রায় পড়তে গেলে শিক্ষক মোহাম্মদ আলী তাকে যৌন হয়রানি করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় ভাঙচূর চালায়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
এস আই আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD