1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ইজিপি বিষয়ক ওরিয়েন্টেশন  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ইজিপি বিষয়ক ওরিয়েন্টেশন 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ইজিপি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের হলরুমে(আইসিটি) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ উন্নয়ন) মাহফুজুল আলম  মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক মাহফুজার রহমান (যুগ্ন সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর ডাঃ জিনাত সুলতানা। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মেহের আফরোজ ও আন্দালিব বিন হক প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টারী উপস্থাপন করেন।
ইজিপির মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, অংশ গ্রহণকারিদের মাঝে সমআচরণ এবং প্রতিযোগীতার সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজার রহমান বলেন,সরকারি ক্রয় ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সরকারি অর্থে হচ্ছে। তাই টেকসই উন্নয়ন শতভাগ বাস্তবায়নে প্রত্যেক নাগরিকদের জানার অধিকার রয়েছে। তিনি আরো বলেন,  আপনারা সাংবাদিক জাতির বিবেক। প্রতিটি উন্নয়ন, দরপত্র, অনিয়ম, দুর্নীতি সম্পর্কে খোঁজ খবর নিবেন, সরকারকে অবহিত করুন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুৃম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই পংক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, এ মুক্তি বলতে জাতির জনক আমাদের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন। সেই অর্থনৈতিক মুক্তির লক্ষে শেখ হাসিনার সরকার কাজ করছে। এ জন্য নানা পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের অধিক পরিমাণে নজরদারি প্রয়োজন। পাশাপাশি কোন ক্রটি বিচ্যুতি, অনিয়ম, দুর্নীতি পেলে আমাদেরকে অবহিত করবেন। টেকসই স্থায়িত্বশীল উন্নয়নে সহযোগিতা করুন, তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD