1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পুলিশ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহে পুলিশ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

গত ২৫ই ফেব্রুয়ারি/২০২৩ শনিবার দুপুর ০৩.০০ ঘটিকায় অত্র কোতোয়ালী থানাধীন বাদে কল্পা গ্রামের আবুল হোসেনের মেহগুনি বাগান হতে পুলিশ কনস্টেবল সাদ্দাম এর মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত কনস্টেবল সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিল। তিনি গত ইং ২৪/০১/২০২৩ তারিখ হতে কর্মস্থল হতে গড় হাজির ছিল। প্রাথমিকভাবে মৃতের গলায় কালচে দাগ দেখে ধারণা করা হয়েছিল তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

উক্ত ঘটনায় মৃতের স্ত্রী সুমাইয়া আক্তার (২২), পিতা-নুরুল হক, মাতা-হাফিজা খাতুন, স্বামীমৃত: সাদ্দাম হোসেন, সাং বাঘের কান্দা, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ বাদী হযে এজাহার দায়ের করলে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার রুজু করা হয়। মামলাটি তদন্ত কালে জানা যায় যে, সাদ্দাম হোসেন প্রায় সময় চাকরির কর্মস্থল হতে গড় হাজির হয়ে বাড়িতে অবস্থান করত। ছুটিতে অভিবাস/ গড় হাজির থাকার কারনে ইতিপূর্বে বেশ কয়েকটি লঘু এবং গুরুদন্ডে দন্ডিত হয়েছেন। সাদ্দাম বিভিন্ন সময় মাদকের টাকার জন্য পিতা-মাতা সহ তাহার ডাই’কে বিরক্ত করতো। ঘটনার দিন ২৪/০২/২০২৩ তারিখ সকালে টাকার জন্য সাদ্দাম তার পিতা-মাতাকে লাঞ্চিত করে। খবর পেয়ে তাহার বড় ভাই মোঃ হাবিবুল করিম তপু ঢাকা থেকে বাড়িতে আসে এবং তার বন্ধু আনোয়ারকে খবর দিয়ে নিয়ে আসে। একই তারিখ রাত ১১:০০ টায় তারা ঘটনাস্থল আবুল হোসেনের মেহগনি বাগানে পূর্বে ধৃত আসামি হাবিবুল করিম তপু এবং আনোয়ার সহ গ্রেফতারকৃত আসামী ফরিদ অবস্থান নিয়ে ভিকটিম সাদ্দামকে ফোন করে ডেকে নিয়ে যায়। সাদ্দাম কেন তাহার পিতা-মাতাকে লাঞ্ছিত করে এবং চাকরি স্থলে কেন যায় না এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম এর গলায় আসামীরা রশি দিয়ে পেঁচিযে শ্বাসরুদ্ধ করে গাছের সাথে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নিরুপম নাগ অভিযান পরিচালনা করিয়া হত্যাকান্ডের ঘটনায় জড়িত  মোঃ ফরিদ (২২), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং- হাসিবাসি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ইং ০৯/০৩/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন বাঘের কান্দা সাকিনস্থ এলাকা হইতে গ্রেফতার করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD