1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ নিয়োগ পরিক্ষায় রিচি বিজয়! - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

পুলিশ নিয়োগ পরিক্ষায় রিচি বিজয়!

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বান্ধবীর কাছ থেকে ৪০০ টাকা ধার করে রিচি দাঁড়িয়েছিলেন জামালপুর পুলিশ লাইন্সে। রোববার (১৯ মার্চ) রাতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ঘোষণা শোনে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

জামালপুর সদর উপজেলার টিকরাকান্দি গ্রামের মেয়ে সোমাইয়া আক্তার রিচি জানান, তার বাবা হাফিজুল ইসলাম বিনা বেতনে স্থানীয় একটি স্কুলের নৈশপ্রহরী। সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা তার খুবই প্রয়োজন ছিল।

রিচি আরও জানান, এত দিন আব্বা আম্মারে অনেক কষ্ট দিছি, এখন আব্বা আম্মারে বলেতে পারব আর কোন দিন তোমাদের কষ্ট করতে হবে না।
এ বিষয়ে রিচির বাবা বলেন, আমার মেয়ে ১২০ টাকায় চাকরি পেয়েছে এতে আমি খুব খুশি এবং আনন্দিত যা ভাষায় প্রকাশ করে পারছি না।

উল্লেখ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন রিচি। তার মতো একই ভাবে পুলিশে চাকরি পান আরও ৮৭ চাকরি প্রত্যাশী। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, কোন ধরনের তদবির ছাড়াই শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন নারী ও ৭৪ জনকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের ঘুষ কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেয়া হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD