
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের নাম শরিফুল ইসলাম(২০) ও আঃ রউফ মিয়া(৩৫)।
জানাযায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে মাদক মুক্ত করতে এসআই মোঃ আলাউদ্দিন সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২০/০৪/২০২৩ তারিখ ভোর রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে পাকা রাস্তার উপর হইতে ২জন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের সময় ৭০(সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার ও দুজনকে আটক করা হয়। এসআই আলাউদ্দিন কিছুদিন আগে বিপুর পরিমাণে ইয়াবাসহ ২ জনকে আটক করে প্রশংসা কুড়িয়ে ছিলেন। মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরোস্কৃত করা হয়।
ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের ২ জনকে আটক করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক অভিযান অভ্যহত রয়েছে বলেও জানান।