
নেত্রকোণার বারহাট্টায় পৃথক তিনটি অভিযানে ১০১০০ কেজি চিনিসহ চার আসামি গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার তত্ত্বাবধানে তিনটি আভিযানিক দল বারহাট্টা থানাধীন বারহাট্টা কমলাকান্দা মহাসড়কের তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ২০২ বস্তা ভারতীয় চিনিসহ চার জন আসামি গ্রেফতার করে এবং চোরাচালানে ব্যবহৃত তিনটি যানবাহন জব্দ করা হয়।