1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার নাওগাওয়ে আওয়ামী লীগের কার্যকরী সভা  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ফুলবাড়িয়ার নাওগাওয়ে আওয়ামী লীগের কার্যকরী সভা 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার নাওগাও ইউনিয়নে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের কার্যকরী কমিটির এই সভা হয়।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল্লাহ এর সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন,  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ আবদুল হান্নান, যুগ্ন আহবায়ক মাহবুবুল কাদের মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ একটা আদর্শিক দল। সেই আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দিয়ে দলকে আরো শক্তিশালী, দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে। তারই আলোকে আজ ১৫ মে,২০২৩  নাওগাও  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার দলের জন্য কাজ করবেন এজন্য আপনারা কমিটিতে এসেছেন। তাই আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছে দায়বদ্ধ। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলকে সুসংগঠিত করার মধ্যদিয়ে আওয়ামীলীগকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা করছে। এরই ধারাবাহিকতায় নাওগাও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। নেতৃবৃন্দ বলেন, আগামীতে গঠনতন্ত্র মোতাবেক উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, দলীয় নেতাকর্মীদের কাজ হলো, দলকে সুসংগঠিত করা এবং নির্বাচন এলে দলকে বিজয়ী করা। গত সাড়ে ১৪ বছরে সারা দেশের ন্যায় ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভিজিএফ, ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন ভাতা, প্রাইমারী স্কুল শিক্ষার্থীরা স্কুল ড্রেসসহ বছরের প্রথমদিনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামুল্যে বই পাচ্ছে। সহজলভ্য মুল্যে কৃষকরা সার পাচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, নাওগাওয়ের উন্নয়ন আওয়ামী লীগের আমলেই হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের কথা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি বেশি প্রচার করতে হবে। ২০০৮ সাল থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও জনগনকে দেয়া সুবিধা এবং আগামীতে জননেত্রী শেখ হাসিনা কি করবেন তা জনগনের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। নির্বাচন যে কোন সময় হতে পারে। তাই ঘরে বসে থাকার সময় নেই। বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিতে হবে। দলের ঐক্য বজায় রেখে শৃংখলার সাথে দল পরিচালনায় সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিযোগীতায় হেরে গিয়ে দলের বিরুদ্ধাচারণ করছেন। দলের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন।  অনেকেই অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। অরাজনৈতিক কর্মকাণ্ড করলে তিনি যত বড় নেতাই হোক জননেত্রী শেখ হাসিনা তাকে ক্ষমা করবেন না। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। উপজেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ বিভাজনের লক্ষে কোন সভা করতে চাইলে তাদেরকে বলবেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি। নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তার সাথেই আছি।
সভায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD