1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস- ২০২৩ পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ রেঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস- ২০২৩ পালিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অদ্য ২৯ মে/২০২৩ খ্রি. সোমবার ‘Peace begins with me’ এই শ্লোগানকে সামনে রেখে “ময়মনসিংহ রেঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস- ২০২৩ পালিত” হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য পিসকিপার্স র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম মহোদয় ।

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু, মেঘর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাফিজুর রহমান, এনডিসি, পিএসসি, মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ এবং  মাক্তুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। এছাড়াও মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ এবং  আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ, মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), র্যাব-১৪, ময়মনসিংহ, পুলিশ সুপার, নেত্রকোণা, পুলিশ সুপার জামালপুর, পুলিশ সুপার, শেরপুরসহ অন্যান্য আমন্ত্রিত অতিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগত ভাবেই শান্তি প্রিয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ শুরু করে। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী জীবন উৎসর্গ করে এদেশের মুখ শুধু উজ্জলই করেনি, সফল করেছে সকল শান্তি প্রিয় রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টাকে।

সভাপতি তার বক্তব্যে বলেন, জাতিসংঘ সশস্ত্র বাহিনী ও পুলিশের কাজে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধর্ম-বর্ণ ও নারী-পুরুষের প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে সফল ও সুনামের সহিত কাজ করছে, যা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। এছাড়াও তিনি আরো বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও কেন্দিয় ভাবে রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহরে সকল শান্তিরক্ষীকে সম্মান প্রদর্শন করার জন্য ২০০৩ সাল হতে এই দিনটি পালিত হয়ে আসছে। ময়মনসিংহ রেঞ্জ পুলিশও যথাযথ সম্মানসহ এই দিনটি উদযাপন করে আসছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ১৯৮৯ সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশ গ্রহণ করে চলেছে। এ পর্যন্ত বাংলাদেশের ২১,২৮৪ জন পুলিশ সদস্য শান্তিরক্ষী হিসেবে কাজ করেছেন। বর্তমানে ৫১২ জন বাংলাদেশ পুলিশের সদস্যসহ ৭২৬৯ জন বাংলাদেশী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে কর্মরত আছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার গত ৩৪ বছরে বাংলাদেশের ১৬৬ জন শান্তিরক্ষী প্রাণ বিসর্জন দিয়েছেন।

বাংলাদেশ ২০১০ সাল হতে নারী পুলিশ কন্টিনজেন্ট প্রেরণ করছে। এ যাবৎকাল নারী পুলিশের ১৭৬৬ জন সদস্য

শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করেছে। বর্তমানে সারা বিশ্বে ১৫৭ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD