
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের নাম আক্তার ফারুক(২০)।
গতকাল ২১,৬,২৩ইং বুধবার বিকাল কেউয়াটখালী এলাকায় মাদক ক্রয় বিক্রয় সময় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
জানাযায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে মাদক মুক্ত করতে এসআই মোঃ মিনহাজ উদ্দিন, এএসআই হুমায়ুন কবির, সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত পাটগুদাম ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কেউয়াটখালী সেলিমের মোড় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ উদ্দিন অভিযান পরিচালন করে আক্তার ফারুক এক হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ নেতৃত্বে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করে। মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক অভিযান অভ্যহত রয়েছে বলেও জানান।