1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৬০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

৬০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে ছয় শ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রাম থেকে ওই তরুণকে আটক করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে যুক্ত ইসমাইল। রাতে সে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হেরোইন বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে এমন তথ্য আসে আমাদের কাছে। পরে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে হেরোইনসহ সিএনজিটি জব্দ করা হয়। জব্দ হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

তিনি বলেন, ইসমাইলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD