1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমএনএ ও এমপি অধ্যাপক আ ন ম নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমুল গ্রামে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের একমাত্র ছেলে অধ্যাপক মোশায়েল এহসান সুপল তার পিতা প্রয়াত নজরুল ইসলামের আত্বার মাগফেরাত কামনা করেছেন।

মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অধ্যাপক আ ন ম নজরুল ইসলাম ১৯৪০ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালের মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি আনন্দ মোহন কলেজে অধ্যাপনা শুরু করেন। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৬৯ সালে তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দিয়ে সরকারি চাকুরী ছাড়েন। তিনি ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে ত্রিশাল-ফুলবাড়িয়া আসন থেকে এমএনএ নির্বাচিত হন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ১ম নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ গুনী রাজনীতিক ২০২০ সালের ২৩ জুন ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD