
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এইসময় তাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভিতর থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল খলিল (২০)হালুয়াঘাট উপজেলার ধারাকান্দা গ্রামের মোঃ আকবর আলীর পুত্র।অপরজন মোঃ লিমন (২১) গাজীপুর জেলার জয়দেবপুর থানার সিংড়াতলী এলাকার শাহ আলমের পুত্র।