1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সাবেক উপ-পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে সাবেক উপ-পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তরের সাবেক উপ পরিচালক মির্জা ইকবাল মাহমুদের (বর্তমানে সহকারী পরিচালক সংস্থাপন শাখা শ্রম অধিদপ্তর প্রধান কার্যালয়) দুর্নীতি ও অনিয়ম বহির্ভুত কর্মকান্ডের বিরুদ্ধে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করা হয়েছে। ময়মনসিংহ হকার্স শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) রেলওয়ে মালগুদাম রোড রবিবার দুপুওে ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি নাছির উদ্দিন ওসমানী সম্রাট বলেন, এই সংগঠনটির ট্রেড ইউনিয়ন নামে রেজিষ্ট্রেশন প্রাপ্তির লক্ষে আবেদন করেন। আবেদন পরবর্তী উপ পরিচালক এবং সহকারী পরিচালক রাকিবুল হাসান পত্রমুলে সংগঠনটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার চিঠি দেন। তবে উপ পরিচালক তদন্ত না গেলেও সহকারী পরিচালক নির্ধারিত সময়ে তদন্তে যান এবং যথাযথ পক্রিয়ায় উক্ত প্রস্তাবিত সংগঠনের রেজিষ্ট্রশন প্রদানের জন্য ১১/৫/২২ তারিখে সুপারিশ করেছেন। এদিকে তদন্তে না গেলেও সহকারী পরিচালকের রিপোর্টের পরদিন ১২/৫/২২ উপ পরিচালক তার মনগড়া আপত্তি তুলেন। তিনি আরো বলেন, শ্রম আইন অনুসারে আবেদনের ৫৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কিন্তু আবেদনের চার মাস পর তা প্রত্যাখান করা হয়। পরবর্তীতে শ্রম প্রতিমন্ত্রী, মহাপরিচালক ও বিভাগীয় পরিচালক বরাবরে আবারো আবেদন করা হয় ১২/৯/২২ তারিখে। এ নিয়ে সংগঠনের কর্মকর্তাদের বার বার ডাকা হলেও পুণরায় আবেদন করতে নির্দেশ দেয়া হয়। তিনি আরো বলেন প্রকৃতপক্ষে ঐ কর্মকর্তার অনিয়ম আড়াল করতে সংগঠনটির সকল কাগজপত্র সঠিক থাকার পরও রেজিষ্ট্রেশন প্রদান না করে তালবাহানা করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক তুহিন খান, কোষাহীরা মিয়া, রবিউল হাসান সাদ্দাম, চয়ন চন্দ্র দে, সেকান্দর আলী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD