1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৪ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৪জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ঈদুল আজহাকে সামনে রেখে ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষজন যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌছুতে পারে এবং ব্যবসায়ীরাও যাতে নিশ্চিতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত ডিউটির পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন সহ টহল জোরদার করেছে। একইসাথে চোর, ছিনতাইকারী, ডাকাত ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে রঘুরামপুর দেশবন্ধু হ্যাচারীর সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আবু রায়হান সাগর, মোঃ মফিজুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় টার্মিনালের সামনে থেকে দসুত্যার চেষ্টা মামলায় আসামী মোঃ রাব্বীকে দেশীয় অস্ত্র সহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে চুরি মামলার আসামী শামীম, এসআই ত্রিদীপ কুমার বীর, এএসআই মিজানু রহমান, হযরত আলী, ওমর ফারুক, রফিকুল ইসলাম অন্যান্য মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম, মারকিবুল হোসেন বাবু,
আমান উল্লাহ ওরফে আহাদ, আল আমিন, রিপন চন্দ্র বর্মন, মোঃ হোসেন, নাদিম হোসেন, সুমন, কিরন, লিটন, মোফাজ্জল, মোঃ ফরহাদ, হাসেন আলী, বাবুল মিয়া,
আবুল কাশেম, মোঃ হোসাইন, লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়াও এসআই মনিরুজ্জামান ও কামরুল হাসান এবং এএসআই আবুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো, সাজাপ্রাপ্ত হলো চরকালিবাড়ির রুবেল মিয়া এবং পরোয়ানাভুক্তরা হলো, রাঘবপুরের আল মামুন রনি ও চৌরঙ্গীর মোড়ের মোঃ পাবেল। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD