1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈদুল আযহায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের সভা করছে ওসি কোতোয়ালী - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঈদুল আযহায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের সভা করছে ওসি কোতোয়ালী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

আসছে ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহ নগরীর আইন শৃংখলা রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিট পুলিশিং সভার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছেন কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
রবিবার বিকালে নগরীর ৬ নং ওয়ার্ডের নাসিরাবাদ কলেজ মাঠে এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ওয়ার্ডের গন্যমান্য এবং স্থানীয় জনসাধারণের সাথে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ঈদুল আযহা উপলক্ষে শহর থেকে গ্রামে যারা যাবেন, তাদের বাসায় যাতে চুরি, বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে প্রতিটি মহল্লায় নিরাপত্তা নিশ্চিত করনে মালিকদের করনীয় সংক্রান্তে আলোচনা করা হয়। যারা শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তারা অবশ্যই পুরো বাড়িটি সিসি ক্যামেরা আওতাভুক্ত করবেন। প্রতিবেশীদের অবগত করবেন, সার্বক্ষণিক তালাবদ্ধকৃত বাসা নজরদারি রাখার বিষয়ে এলাকার সচেতন মহলকে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করা হয়। এবারের ঈদে যাতে শহরে কোন প্রকার দুর্ঘটনা বা অনাকাংখিত ঘটনা না ঘটে, ঈদ পূর্ববর্তী বা পরবর্তী নগরে যাতে কোন প্রকার অপরাধ সংঘটিত না হয় কিংবা শপিং মলে হাট বাজারে গরুর হাটে কিংবা পরিবহনে কেউ যেন অজ্ঞান পার্টির খপ্পরে কিংবা প্রতারণার স্বীকার কেউ না হয় এ সকল বিষয়ে জনগণকে সচেতন করতে আলোচনা করা হয়। আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও নগরীর ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে জামতলা মোড়ে স্থাপিত ১২ টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন ওমি কোতোয়ালী। অপরদিকে নগরীর গোহাইলকান্দি পূর্বপাড়া একাডেমি রোড গুলকিবাড়ি মোহাম্মদ আলী রোড, পাডা পূর্ব হেলথ অফিসার গলিতে স্থাপিত ৮৫ টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন ওসি শাহ কামাল আকন্দ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD