1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৮

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে আসছে ঈদুল আযহাকে কেন্দ্র করে বিভাগীয় নগরবাসি, ব্যবসায়ী এবং বিভাগের উপর দিয়ে চলাচলরত ঘরমুখো লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষজনকে নিরাপদে আপন ঠিকানায় পৌছে দিতে কোতোয়ালী পুলিশ নিয়মিত ডিউটির পাশাপাশি বাড়তি পুলিশ মোতায়েন করেছে। একই সাথে কোরবানির গরুর হাটে ক্রেতা বিক্রেতাগণ যাতে কোরবানির পশু কেনাবেচা করে নিশ্চিন্তে বাড়ি পৌছতে পারে সেই লক্ষে কোতোয়ালী পুলিশ পালাক্রমে রাতদিন ডিউটি করছে। এ সময় গত কয়েকদিনে ছিনতাইকারী ও ডাকাতচক্রের প্রায় ৫০ জনকে গ্রেফতার করে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই জোবায়ের খালিদ অভিযান পরিচালনা করে আর. কে. মিশন রোড থেকে দস্যুতার চেষ্টা করার অপরাধে আসামী মোঃ ইব্রাহিম হোসেন নওশাদ, রাহাত ইসলাম শান্ত, মোঃ জাফর উল্লাহ ও রিফাত আহমেদ ইমনকে দেশীয় অস্ত্রসহ, এসআই সাইদুর রহমান, ২নং ফাড়ির নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর নিউ কলোনী সামনে ভৈরব রেলক্রসিং গেইট এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলায় আসামী বাপপা, আশিক, এসআই রিফাত আল আফসানী, ২নং ফাড়ির নেতৃত্বে একটি টীম খাগডহর ময়মনসিংহ টু মুক্তাগাছা গামী পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবু হানিফকে ৭০ পিস ইয়াবাসহ, এএসআই মাহমুদুল ইসলাম, ৩নং ফাড়ি সংগীয় ফোর্সের সহায়তায় অন্যান্য মামলার আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেন।


এএসআই নূরে আলম সংগীয় ফোর্সের সহায়তায় ৬ জুয়াড়িকে জুয়া সামগ্রী ও নগদ টাকাসহ গ্রেফতার করে। তারা হলো, মোঃ সুমন, হামিদুল, আমির হোসেন, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও আশরাফ আলী। তাদের বাড়ি হাসিবাসি গ্রামে বলে পুলিশ জানায়। এছাড়া এএসআই মিজানুর রহমান চরগোবিন্দপুর গ্রামের পরোয়ানাভুক্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD