1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দেয়ালে বন্ধ দুই গ্রামের রাস্তা, ৭০ পরিবার অবরুদ্ধ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

দেয়ালে বন্ধ দুই গ্রামের রাস্তা, ৭০ পরিবার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার কলমাকান্দায় প্রায় ৫০ বছরের পুরনো রাস্তা আটকে দিয়েছে একটি মাদ্রাসার সীমানা দেয়াল। হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই গ্রামের প্রায় ৭০টি পরিবার। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর মোহাম্মাদীয়া দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার সীমানা দেয়াল ওই রাস্তার ওপর ওঠেছে। এতে দুর্ভোগে পড়েছে ওই ইউনিয়নের রহিমপুর ও খাগাজোড়া দুই গ্রামের ৭০টি পরিবার। এখন প্রায় দেড় কিলোমিটারের বেশি ঘুরে মূল সড়ক হয়ে যেতে হয়। এছাড়াও ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ উপজেলা সদর, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ও হাট বাজারে যাতায়াত করতেন। দেয়াল নির্মাণ করায় দুর্ভোগ পড়েছে ওই গ্রামের বাসিন্দারা। এমনকি ওই রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসা-যাওয়া করতে পারছে না।

রহিমপুর গ্রামের কয়েকজন বলেন, ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করে আসছিল। কিন্তু রহিমপুর মোহাম্মাদীয়া দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার সীমানা দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয়। দেয়ালের কাজ শেষ হয়েছে। যার ফলে সড়কটি বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগ পড়েছে ওই গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা কলমাকান্দা উপজেলা সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ বলেন, ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করতেন, কিন্তু এখন তা বন্ধ। রাস্তাটি বন্ধ হওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে কষ্ট হয়। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা আসা-যাওয়া করতে পারছে না। রাস্তাটি বন্ধ হওয়ায় মূল সড়ক দিয়ে গন্তব্যে যেতে অনেক সময় লেগে যায়।

ওই মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম জানান, রাস্তাটি মাদ্রাসার জমির ওপর দিয়ে গিয়েছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদ্রাসার জায়গা বের করে বাউন্ডারি করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD