
ময়মনসিংহের তারাকান্দায় চালককে হত্যা তরে অটোরিক্সা ছিনতাই করেছে দৃর্বত্তরা।
পুলিশ আঃখালেক( ৬৫)নামে অটোরিকশা চালকের মরদেহ বৃহস্পতিবার (ঈদেরদিন) সকালে উদ্ধার করেছে।
জানা গেছে,ময়মনসিংহ কোতুয়ালী থানাধীন চাযনা মোড় এলাকার মৃত আঃ কাদিরেরর পুত্র আঃখালেক (৬৫) বুধবার বিকালে মিশুক অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয। তারপর বাড়ি ফিরেনি পরদিন সকালে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিযা পৃর্বপাড়া গ্রামে সড়কের পাশে মাঠে লাশ দেখে স্থানীরা পুলিশে খবর দিলে পিলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করেমযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, লাশের গলায কালো দাগ রয়েছে।
কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম আজাহারুল ইসলাম সরকার জানান, চর ফরিদপুর গ্রামে আঃ খালেকের শশুরবাড়ি।সে দুই বাড়িতেই বসবাস করতো। পুলিশ ও স্থানীয়দেররা জানান ছিনাতাইকারীরা আঃ খলেককে শ্বসরোধে হত্যা করে।