1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

অতিরিক্ত সচিব উম্মে সালমা তানজিয়াকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে। এর আগে তিনি পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

বেগম উম্মে সালমা তানজিয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন এবং দেশসেরা জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হন। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কারের জন্য আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেশসেরা জেলা প্রশাসক নির্বাচন করা হয়। ভার্চুয়াল জগতেও ব্যাপক জনপ্রিয় তানজিয়া। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর উম্মে সালমা তানজিয়া ফরিদপুর জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই প্রশাসনকে জনবান্ধব করার লক্ষ্যে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন। জেলা ই-সেবা কেন্দ্র, ইউডিসি, হেল্প ডেস্ক, জয়িতা অঙ্গন, ডিজিটাল হাজিরাসহ নানা কর্মসূচি চালু ও সেবার মান উন্নয়ন করে সবক্ষেত্রে কাজের গতি সঞ্চার করেন।ছাত্র-ছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করেন।

বেগম উম্মে সালমা তানজিয়া রাজবাড়ী জেলার কৃতি সন্তান। ওই জেলার পাংশা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মজীবন শুরু হয়। এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলায় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের মার্চে উপসচিব হিসেবে পদোন্নতি পান তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনে (এ টু আই) কর্মরত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ বিভাগ হওয়ার পর তিনিই প্রথম নারী বিভাগীয় কমিশনার। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ময়মনসিংহকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি নতুন বিভাগীয় কমিশনারের নিকট এমনটিই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD