1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের  ভালুকায় পৃথক স্থান থেকে বিভিন্ন ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দু-তলা বাড়ির ছাদ থেকে পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু ঘটেছে। একই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়। অপরদিকে সকালে জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘরের তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশু কন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। অপরদিকে এক সড়ক দূর্ঘটনায় উপজেলার মেহেরা বাড়ী এলাকায় প্রান্ত ঘোষ নামে এক মিল শ্রমিক নিহত হয়েছে। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধারের সত্যতা স্বিকার করেছেন। এ সব ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD