1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৬ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২৬ জনকে

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায়
২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ওয়াপদার মোড় থেকে আন্তঃজেলা মাদক বসবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ার মোঃ মাহবুবুর রহমান ও মোঃ জহিরুল ইসলাম। তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শম্ভুগঞ্জ মোড় থেকে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবুল কাশেমকে দুইশত গ্রাম গাঁজাসহ, এসআই মোঃ শাহজালাল আকুয়া চুরঙ্গী মোড় থেকে দস্যুতার প্রস্তুতিকালে মোঃ মজিবুর রহমান, মোঃ নাহিদ হোসেন পাপ্পুকে দেশীয় অস্ত্র সহ, এসআই শামছুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কাচিঝুলি ইটাখলা মাইল কোয়ার্টার মসজিদ সংলগ্ন এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে মোঃ তানজিম মিয়া ওরফে তানিম মিয়াকে দেশীয় অস্ত্র সহ, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সঙ্গীয় ফোর্সসহ, রহমতপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন ওরফে সানু, সাদ্দাম হোসেনকে ৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ, এসআই মোঃ রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ, বড়বাজার এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত হৃদয়, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ, চরশশা থেকে আলমগীর হোসেন,
এএসআই শামীমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সিটি কর্পোরেশন এলাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে রিপন, আমিরুল ইসলাম, মোঃ হোসাইন,
এএসআই নুরে আলম সঙ্গীয় ফোর্সসহ তিন জুয়ারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রোমান, ফরহাদ আলী, মোঃ রমজান আলীকে গ্রেফতার করে।


এছাড়া এসআই মনিরুজ্জামান, মাসুদ জামালী, আলী আকবর, হারুনুর রশিদ, রুবেল মিয়া, ত্রিদীপু কুমার বীল, এএসআই হুমায়ুন, ফরহাদ পরোয়ানাভুক্ত আরো ৯ জনকে গ্রেফতার করে।

পরোয়ানাভুক্তরা হলো, মোঃ মোশাররফ হোসেন, খন্দকার মোরসেদ ই আলম, আকাশ চন্দ্র সরকার, মোঃ রোমান, মনির, আব্দুল বারেক, মোঃ আলা উদ্দিন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD