
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ।এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই তাইজুল ইসলাম চরপাড়া ট্রাফিক বক্সের পাশে গোলচত্ত্বর থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ সানাউল্লাহ হক, সারোয়ার হোসেন সাজ্জাদ, মোঃ মোহন ও মোঃ রুবেলকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই আলী আকবর পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ ফরিদ মিয়া ও মোঃ রাসেল, এসআই কামরুল হাসান বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে বৈদ্যুতিক তার ও মটর চুরির দায়ে দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, জিল্লুর রহমান ওরফে জিল্লু ও মোঃ শামীম। তাদের কাছ থেকে চোরাই মালামাল বৈদ্যুতিক জল মটর ও বৈদ্যুতিক মোটা তাঁর উদ্ধার করা হয়। এসআই কামরুল হাসান অন্যান্য মামলার আসামী রাজন, রনি সরকার ও বিজয় পাল,
এসআই মনিতোষ মজুমদার পিতা মাতার ভরন পোষন না দেওয়ার মামলার আসামী বাকৃবি শেষ মোড়ের মোঃ নাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মনিরুজ্জামান,
এএসআই মাহমুদুল হাসান, ৩নং পুলিশ ফাড়ি, এএসআই নুরুজ্জামান, ১নং পুলিশ ফাড়ি, এএসআই মিজানুর রহমান পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত হলো চর কালিবাড়ি কুড়ের পাড়ের মোঃ ছালাম। পরোয়ানাভুক্তরা হলো, আকুয়ার মোঃ কাজল মিয়া, কালিবাড়ি রোডের মোছাঃ হাবিবা আক্তার ও কৃষ্টপুর আদর্শ কলোনির মোছাঃ তামান্না বেগম।