1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় শিশু নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় শিশু নিহত

জাহাঈীর আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় মাইশা আক্তার টুনি নামের ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের পূর্ব মাঝিয়াকান্দি গ্রামের নুরুল হকের ৮ বছরের মেয়ে মাইশা আক্তার টুনি মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। এদিকে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাটাহাটি করতে বাসা থেকে রাস্তায় বের হয় টুনি। এসময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD