
খাল দখলমুক্তকরণে ময়মনসিংহ সিটি করপোরেশনর চলমান অভিযানের অংশ হিসেবে আজ মাসকান্দা পুল পাড় এলাকার শ্যাওড়া খালের দুপাশের দখল হওয়া অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
এ অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
তিনি বলেন, আমাদের খালগুলোর অনেক জায়গায় ভারাট হয়ে গেছে, কোথাও কোথাও অবৈধ দখলও রয়েছে। আমরা প্রাথমিকভাবে শেহড়া খাল দিয়ে শুরু করেছি। পরবর্তীতে আকুয়া খাল, মারকজানি খাল, গোয়ালকান্দী খাল সহ প্রত্যেকটা খালকে পরিস্কার করা হবে, যাতে শহরে জলাবদ্ধতা না থাকে।
মানুষকে আবর্জনা খালে ফেলা থেকে নিবৃত্ত করতে এবং অবৈধ দখল রোধে তিনি বলেন, আমার মানুষকে সচেতন করছি। তবে যেখানে প্রয়োজন সেখানে আইনের প্রয়োগের মাধ্যমে দখল উচ্ছেদ করা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় সচিব আরিফুর রহমান, ওয়ার্ড কাউন্সিল মোঃ ফজলুল হক, মো সিরাজুল ইসলাম, মো শামসুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।