1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ : মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ : মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া, বালুর ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন নিখোঁজ হওয়ায় পরিবারের পক্ষ থেকে ১১ই জুলাই মঙ্গলবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধনে নিখোঁজ যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন কে ফিরে পেতে প্রশাসনসহ বিভি ন মহলে আকুতি জানিয়ে বক্তব্যে নিখোঁজ আপনের মাতা কল্পনা আক্তার, বলেন, গত ০৮ জুন বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় আমার ছেলে মোঃ ফারদুল্লা হাসান আপন (১৬) নিজ বাসা বালুরঘাট কাঠগোলা থেকে তাহার বন্ধু রাকিবের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে বলে বাসা থেকে বাহির হয়ে যায়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে আসে নাই এবং তাহার মোবাইলে যোগাযোগ করিলে তাহার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে আশপাশ এলাকা এবং সকল ক্রীয় স্বজনের বাসা বাড়ীতে খুঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি । এ বিষয়ে আমরা রাকিব সন্দেহ করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করতে গেলে আমাদের মামলা না নিয়ে থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দকে মোবাইলে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এসেছিল তাদের সন্তান নিখোঁজ হয়েছে বলে তাই সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন নিখোঁজ আপনের পিতা রমজান আলী, চাচা সুরুজ আলী, বোন রত্না আক্তার, নানি জোড়া আক্তার মানু, রানা, ওসমান সহ আরোও অনেকেই। বক্ত্যব্যে সবাই নিখোঁজ ফারদুল্লাহ হাসান আপনকে ফিরে পেতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার সহ থানা অফিসার ইনচার্জ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD