1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৪ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৪ জনকে

গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায়
২৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মৃদুল ইসলাম, এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নামাকাতলাসেন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আমিন মিয়া, এসআই মির্জা জুবায়ের খালিদ নেতৃত্বে একটি টিম কুষ্টিয়া নদীর পাড় এলাকা থেকে নারী নির্যাতন ধর্ষণ মামলার আসামী মোঃ রফিকুল ইসলাম, মোঃ হযরত আলী, মোঃ রিয়াজ, এসআই উত্তম কুমার দাসের একটি টীম জন সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী দুর্জয় চন্দ্র দাস, মোঃ সিয়াম মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই উত্তম কুমার দাস, রুবেল মিয়া, দিদার আলম, তানভীর আহমেদ ছিদ্দীকী, এএসআই মোঃ আয়েছ মিয়া, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, কামাল, সোহেল রানা পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ১০ পলাতককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সজীব আহম্মদ, মোঃ জাহিদ হাসান, মোঃ মোতালেব হোসেন, আমিনুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ শাহজাহান হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, শিরিন সুলতানা, আজাহারুল ইসলাম, এইচ.এম আহসান আলী, আজাহার আলী ভূইয়া, মোঃ আনোয়ারুল ইসলাম। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD