1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ গরু ডাকাত গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ গরু ডাকাত গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে পিকআপভ্যানের পথরোধ করে গরু ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেরপুর ও গাজীপুর থেকে শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত গরু বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হৃদয় খান মানিক, মোঃ জসিম, সাজেদুল ইসলাম সৈকত, সাব্বির হোসেন ও মোঃ নাঈম।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, গত ৮ জুলাই ভোরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভান্ডাব এসএনএস সিএনজি পাম্পের পাশে গরু বোঝাই পিকআপভ্যান পথরোধ করে দুটি গরু ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানার মামলা নং-১৮, তারিখ-০৮/০৭/২০২২ হয়। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু, নগদ টাকা, মোবাইল ফোন সেট উদ্ধারের নির্দেশ প্রদান করেন। ডিবির ওসির নেতৃত্বে একটি টিম ধারাবারিক অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী এলাকা থেকে ডাকাত মোঃ হৃদয় খান ওরফে মানিক, মোঃ জসিম, মোঃ সাজেদুল ইসলাম সৈকত গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ২টি মোবাইল ফোন ও লুণ্ঠিত গরু বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। চলমান অভিযানের ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের বাসন এলাকার ইটাহাটা এলাকা থেকে ডাকাত মোঃ সাব্বির হোসনে ও মোঃ নাঈমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, গত ৭ জুলাই গাজীপুর বাসন এলাকায় ডাকাত সাব্বির হোসনে ও মোঃ নাঈমের ভাড়া বাসায় গ্রেফতারকৃত ৫ ডাকাত ও পলাতক ডাকাতগন গরু ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ডাকাতরা উদ্ধারকৃত পিকআপভ্যানসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে গাজীপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবহনের অযুহাতে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাসে আসে। ৮ জুলাই ভোর রাতে দিঘারাকান্দা বাইপাস হয়ে ঢাকা অভিমুখে দুটি গরু বহন করে যাওয়া একটি পিকআপভ্যান অনুসরণ করে ডাকাত দল পিছু নেয়। গরু বহন করা পিকআপ ভ্যানটিরপথরোধ করে গরু লুণ্ঠন করে নিতে অনুকূল জায়গা খুঁজতে খুঁজতে ভালুকার ভান্ডাবু এসএনএস পাম্পের কাছে নির্জন স্থানে পৌছলে ডাকাতদলের পিকআপভ্যানটি গরু বহন করার পিকআপভ্যাটির সামনে গিয়ে পথরোধ করে। ওসি আরো বলেন, পলাতকদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD