1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের এসকে হাসপাতালের মেইন গেইটের পাশ থেকে মাদক মামলার আসামী ইছমতারা তানিয়া, সুমন ওরফে মামুনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বয়ড়া থেকে মাদক মামলার আসামী মোঃ বাবুল মিয়াকে ১শত গ্রাম গাঁজাসহ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে টীম অভিযান আদমজী রেলীর মোড় থেকে মাদক মামলার আসামী জাহাঙ্গীর ওরফে লেড়ুকে ২০ পিস নেশাজাতীয় কথিত ইয়াবা ট্যাবলেটসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বেে টীম অভিযান চালিয়ে আকুয়া বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ হিরা, মোঃ ইস্রাফিল,
এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া ওয়ারলেন্স গেইট এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ নাহিদ মিয়া, মোঃ মনিরুল, মোঃ রনি মিয়া, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম কল্পা বিশ্বরোড মোড় থেকে অন্যান্য মামলার আসামী বাবু, এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ নামাপাড়া (রঘুরামপুর) থেকে অন্যান্য মামলার আসামী কবির হোসেন, ফারুক ওরফে ঝন্টু, মোতালেব হোসেন, স্বপন আলী, শফিকুল ইসলাম, আঃ রহিম ও আজিজুল হককে গ্রেফতার করে।
এছাড়াও এসআই তাইজুল ইসলাম, মোঃ শাহজালাল, এএসআই আবুল হোসেন, সুকান্ত দেবনাথ পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ফারুক, মোঃ রকি মিয়া, মোঃ ফারুক ও মি: ইদ্রিস আলী (মোঃ ইদ্রিস আলী)। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD