1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলা, আহত-৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলা, আহত-৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), একই ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও সাব রেজিষ্ট্রার মো. মিজানুর ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদ মিয়া এর  নেতৃত্বে দেশীয় অস্ত্রে  সজ্জিত হয়ে একটি দল হামলা চালিয়ে ভাংচুর করে। এতে সেবা নিতে আসা লোকজনের মধ্যে  তিনজন  গুরুতর আহত হয় । কলমাকান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা  দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে জানতে অভিযুক্ত ছোট্ট ও এমজাদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো.আক্তার মিয়া জানান,সাব রেজিষ্ট্রার অফিসে দলিল লেখকদের  উপর হামলা ও ভাংচুরের ঘটনায়  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের কর্মসুচী  ঘোষণা করে কর্ম বিরতি পালন চলছে ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ  ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD