1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২০জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে আসামী মোঃ আল আমিন, মোঃ সালাউদ্দিন বাবু, মোঃ সোহাগ মিয়া ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া শেষ মোড় ইপিআই অফিসের সামনে থেকে আসামী মোঃ জুয়েলকে ৪৪ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে র‌্যাবের সহায়তায় শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্বর থেকে দস্যুতার প্রস্তুতিকালে গোবিন্দ চন্দ্র দাসকে দেশীয় অস্ত্রসহ এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দাপুনিয়া কানাপাড়া তিন রাস্তার মোড় কবরস্থানের সামনে থেকে মাদক ব্যবসায়ী রূপালী আক্তারকে ২ গ্রাম হেরোইন সহ,
এসআই আসাদুজ্জামান, মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে থেকে সন্দিগ্ধ চোর মোঃ আলম, নিঝুম চন্দ্র দে, মোঃ মহসিন মিয়া, এসআই তাইজুল ইসলাম, এএসআই হযরত আলী, এএসআই আবু হানিফের নেতৃত্বে একটি টীম মাসকান্দা থেকে থেকে অন্যান্য মামলার আসামী মোঃ উমর ফারুক উজ্জল, মুশফিকুর রহমান ছাকিব, সুজন চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করে।
এএসআই নুরে আলমের নেতৃত্বে একটি টীম ঘাগড়া এলাকা থেকে আরো চার জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আঃ কাদির, আবুল কাশেম, মোঃ মোশারফ হোসেন ও মনির।
এছাড়া এসআই মনিতোষ মজুমদার, এসআই দিদার আলম পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, হাবিবুর রহমান জামিল ও
মোঃ শফিকুল ইসলাম। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD