1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বুধবার ময়মনসিংহে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ লক্ষে সকালে দলীয় নেতাকর্মীরা টাউন মাঠে সমবেত হয়। শোভাযাত্রার আগে টাউন হল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। যত কঠিন পথ আসুক, সকল বাধা পেরিয়ে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় হবেই হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার জাতীয় পর্যায়সহ স্থানীয়ভাবে ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনার এ সব উন্নয়ন জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে।
সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন, ভালুকার সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ সভাপতি আমিনুল হক শামীম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন শাহীন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, গৌরীপুর আওয়ামীলীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপি, ত্রিশালের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ সেলীনা রশিদ, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী প্রমুখ। পরে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে নগরী প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় ফুলবাড়িয়া, গফরগাও, গৌরীপুর, মুক্তাগাছা, ত্রিশাল, ফুলপুর,তারাকান্দা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
বিকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD