1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর ‍গুরুত্বারোপ মসিক প্রধান নির্বাহীর - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর ‍গুরুত্বারোপ মসিক প্রধান নির্বাহীর

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমে আর গুরুত্বারোপ করতে হবে। এ জন্য জনগণকে আরও বেশি সচেতন করতে হবে।
আজ বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মহির উদ্দীন। তিনি বলেন, আমরা যদি চিপস, আইসক্রিম ইত্যাদির মোড়ক, বোতল বা যা কিছুতে পানি জমতে পারে এমন যা কিছু রয়েছে তা যথাস্থানে ফেলার অভ্যাস করতে পারি তবে এ এডিস মশার প্রাদুর্ভাব কমে আসবে।
সভায় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়মিত ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। সিটির ২৭৫ টি হটস্পটকে প্রাধান্য প্রতিটি ওয়ার্ডে নিবিড়ভাবে পরিচালনা করা হচ্ছে এ কার্যক্রম। এছাড়াও, সচেতনতামূলক কার্যক্রম এবং এডিস মশার লার্ভা সনাক্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমে এখন পর্যন্ত সিটির কোন নাগরিক স্থানীয়ভাবে এডিস মশার সংক্রমণে ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হয়নি।
সভায় মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০২ দীপায়ন দাস শুভ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বলবুল আহমেদ, ০৯ নং ওয়ার্ড কাউন্সিল শীতল সরকার সহ জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD