1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যুদ্ধাপরাধী মহরম আলী ধোবাউড়া থেকে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে যুদ্ধাপরাধী মহরম আলী ধোবাউড়া থেকে গ্রেফতার

এম এ আজিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্টভূক্ত আসামী মহরম আলীকে গ্রেফতার করে। গত ২৫ জুলাই রাতে ধোবাউড়ার ৬নং ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত আব্দুর রহমান ফকির। ধোবাউড়া থানার ওসি মোঃ টিপু সুলতানের নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার আরো বলেন, মহরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে দীর্ঘ ৫ বছর যাবৎ সে ঢাকাসহ বিভিন্ন স্থানে পলাতক ছিল। মঙ্গলবার মহরম আলী গোপনে তার নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রুজুকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলা নং-৪/২০১৮, ধারা- আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ বর্তমানে বিচারাধীন রয়েছে।

পুলিশ সুপার আরো জানান,
মহরম আলী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ধোবাউড়ার বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মৃত হাতেম আলীর বাড়িতে অগ্নিসংযোগসহ তাকে ও তার পরিবারকে হত্যার চেষ্টা করেন। তৎকালীন ধোবাউড়া থানার পূর্বধলা (বর্তমানে নেত্রকোণা জেলার অন্তর্গত) এলাকার বিভিন্ন স্থান থেকে ৪৫ জন সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। পরে তারাইকান্দি বধ্যভূমিতে তাদের লাশ নির্দয়ভাবে ফেলে রাখেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ে মহরম আলী ধোবাউড়া থানার অসংখ্য পরিবারের মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। তাকে দ্রুততম সময়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, নবাগত ডিবির ওসি ফারুক হোসেন, ধোবাউড়ার ওসি টিপু সুলতান উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD