1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুরের বিজয়পুর বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ভারতীয় পন্য - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

দুর্গাপুরের বিজয়পুর বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ভারতীয় পন্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে বিজয়পুর বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানসহ আশপাশ এলাকায় অবাদে বিক্রিহচ্ছে ভারতীয় পন্য।এসব পন্য ভারত থেকে চোড়াই পথে এনে বিক্রি করছে দোকানীরা।

দোকানীরা বলছেন চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে অথবা তাদের যোগসাজসে সীমান্ত পাড়িদিয়ে বাংলাদেশে নিয়ে আসে এসব পন্য। আমরা ঐসব চোরাকারবারিদের কাছথেকে বাংলাদেশী টাকায় ক্রয়করে গ্রাহকের কাছে বিক্রি করে থাকি। শুল্ক বিহীন এসব পন্য ভারত থেকে এনে বিক্রি করার কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশের সরকার,অন্যদিকে নিজের দেশের পন্যের প্রতি আগ্রহ হারাচ্ছে ক্রেতারা, যার কারণে বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার।

সরেজমিনে গিয়ে দেখা যায় কুল্লাগড়া ইউনিয়নের পাঁচকাহনিয়া সাদামাটি এলাকা,রাশিমণি স্মৃতিসৌধ মোড়,ভাংতির বাজার ও বিজয়পুর বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে অবাদে বিক্রি হচ্ছে এসব পণ্য। যারা দোকান সাজিয়ে বসে বিক্রি করছে তারা হল পাঁচকাহনিয়া সাদামাটি এলাকায় হারুন-অর রশিদ,মোফাজ্জল,মাছুম মিয়া,হারুন,রুকু মিয়া,আবু হুরায়রা, রমজান আলী,হ্নদয়,ইমরান,আমির হুসেন,রিপন,শফিকুল ইসলাম,হুসেন মিয়া,মোঃ আব্দুল্লাহ। রাশিমণি স্মৃতিসৌধ মোড় এলাকায় আলাল,আবু তাহের,রশিদ,মধাব শীল। বিজয়পুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায়(পশ্চিম)আহাম্মদ আলী,স্গর,নাসির,জহিরুল,শরিফ,নাইম,নজরুল ইসলাম,নূরজাহান,আশিক,মিন্টু সাহা,সবুজ মিয়া। ভাংতির বাজারে ১৪টি দোকানসহ অন্তত: ৮০টি দোকানে বাহারী সাজে সাজিয়ে বসেছে ভারতীয় অবৈধ পন্য।

এগুলির মধ্যে রয়েছে অন্তত: ৫০ জাতের প্রশাধনী আইটেম,ব্যাথানাশক মলম,বিস্কিট,চকলেট।

এ বিষয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্প ইনচার্জ মোঃ মিজানুর রহমান সেলিম এর কাছে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রতি ক্ষিপ্তহয়ে উঠেন তিনি, এবং বলেন ওরা আনবে বিক্রি করবে আপনারা যা পারেণ লিখেন।

দুর্গাপুর থানা অফিসার ইন-চার্জ(ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এ সকল বিষয়ে আমরা বারবার নিষেধ করেছি,এবং পাশাশি ট্রাক্সফোর্স কমিটির মাধ্যমে নিয়ন্ত্রন করার চেষ্টা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান বলেন ট্রাক্সফোর্স কমিটির মাধ্যমে এগুলি নিয়ন্ত্রন এর ব্যবস্থা করে থাকি ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD