
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন রেলী মোড়, পাটগুদাম মেসার্স রাবনী ব্যাটারী দোকানে চুরি হয়েছে। চোরেরা সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ।
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন রেলী মোড়, পাটগুদাম মেসার্স রাবনী ব্যাটারী দোকান দিয়ে ২৫ বছর যাবৎ ব্যবসা করে মীর হোসেন মিলন (৫৮) । গত ২৭ জুলাই আনুমানিক রাত ১০.০০ ঘটিকার সময় মীর হোসেন মিলন (৫৮) দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ২৯ জুলাই আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকার সময় মীর হোসেন মিলন (৫৮) দোকানে আসিয়া দেখেন অজ্ঞাত নামা কে বা কাহারা দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করিয়া অটো গাড়ীর ব্যাটারী, বড় গাড়ীর ব্যাটারী চুরি করিয়া নিয়া যায়। যাহার আনুমানিক মূল্য- ৩ লাখ ৫৯ হাজার টাকা রিয়া যায়।দোকান মালিক মীর হোসেন মিলন বিষয়টি আশেপাশের দোকানদারের মালিক সহ কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করিয়া থানার অভিযোগ দায়ের করেন।