
মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদেরকে পুরস্কৃত ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
৩০ জুলাই রবিবার মোঃ শরিফুল ইসলাম(৩২), পিতা-মিয়া হোসেন, সাং-গোহাইলকান্দি, থানা-কোতোয়ালী, ও মোঃ মাহবুবুর রহমান (২৬), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-ত্রিশাল বাজার, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয় মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হতে সেবা গ্রহণ করে বর্তমানে সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরে আসায় অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ তাদের ফুল দিয়ে বরণ করেন এবং ধন্যবাদ জ্ঞাপনসহ মাদকের কু-ফল ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করে মাদকাসক্তদের সুস্থ্য, সুন্দর, স্বাভাবিক জীবন যাপনের জন্য পরামর্শ প্রদান করেন।
এছাড়াও সুস্থ্য জীবনে ফিরে আসায় তাদেরকে পুরস্কৃত করাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে।