
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা ও গাঁজা বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সা এবং ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০৫।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড সংলগ্ন বালিপাড়া গামী রাস্তার দক্ষির পাশে গোপাল মিষ্টান্ন ভান্ডারের সামনে ফাঁকা জায়গায় হইতে ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.২০ ঘটিকায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভবানীপুর সাকিনস্থ ব্রীজিনী মোড় মোঃ মাসুম (৪২) পিতা-মৃতঃ হাজী দেলোয়ার হোসেন এর বন্ধ দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় ০২ কেজি গাঁজা ও গাঁজা বহনের কাজে ব্যবহৃত মিশুক অটোরিক্সাসহ মাদক ব্যবসায়ী সারোয়ার আলম @ আলম (৩২), মোঃ কামাল হোসেন (৪৪) ও মোঃ জাকির হোসেন (৩৭)দেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সীরহাট দক্ষিণ বাজারস্থ মোঃ মাজহারুল ইসলাম (৩৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী (৪৫)কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা ও গাঁজা বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল, ফুলবাড়ীয়া ও ধোবাউড়া থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।