1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে ডিবির অভিযানে পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের সদস্য সহ পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় একহাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও দুইকেজি গাঁজাসহ গাঁজা বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে পুলিশ। রবিবার রাতে তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

ডিবির নবাগত ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে রবিবার রাতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের বালিপাড়া গামী রাস্তার পাশ থেকে একহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চট্টগ্রামের শাহ আলম ভবন মহরিপাড়া বাইলেন, উত্তরার
মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়ার ভবানীপুর ২ কেজি গাঁজা ও গাঁজা বহনের কাজে ব্যবহৃত মিশুক অটোরিক্সাসহ মাদক ব্যবসায়ী সারোয়ার আলম ওরফে আলম, মোঃ কামাল হোসেন ও জাকির হোসেন নামে তিন মাদক বসবসায়ীকে গ্রেফতার করে। এছাড়া এসআই শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ধোবাউড়ার মুন্সীরহাট দক্ষিণ বাজার থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত আলীকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD