
ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রা ও বিশাল জনসভা বার্তিপাড়া বাজার জামাতের খলায় আজ সোমবার ৩১ জুলাই বিকাল ৪টায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
বোররচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নআহবায়ক মো: সামসুল হুদার সভাপতিত্বে ও বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন সরকার এর পরিচালনায় এবং বোররচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আশরাফুল আলম সাব্বিরের আমন্ত্রনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বোররচর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির, ভাবখালী ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল, চরনিলক্ষিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর, কুষ্টিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: শামসুল হক কালু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজিবুল আলম বিপ্লব, সাধারন সম্পাদক শাহীনুর রহমান সাগর, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল, জেলা পরিষদ সদস্য আর্জুনা কবির, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাফসীর আলম রাহাত , বোররচর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মো: জায়েদুল হক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলা আহবায়ক মাহাবুবুর রহমান কাজলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম ভিপি রাসেল, ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সাবেক উপ প্রচার সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা ড.সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার, প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল ।
বোররচরের বিশাল জনসভায় বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে জনসভায় অংশগ্রহণ করেন । বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নৌকা নিয়ে আসবে আমরা সকলে মিলেমিশে তারপক্ষেই নির্বাচন করবো ।
এ সময় বোররচরের ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির এলাকার উন্নয়নের জন্য কিছু দাবী দাওয়া তুলে ধরে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের প্রতি আহবান জানান।
এছাড়াও জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক যৌথভাবে ঘোষনাদেন জনসভায় বোররচর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল আজিজ সরকার ও যুগ্মআহবায়ক সুলতান মাহমুদ সরকারকে জনসভায় অনপুস্হিত থাকায় দলের দায়িত্ব থেকে অব্যহতিদেন এবং শাসসুল হুদাকে দায়িত্বপালনের জন্য অনুমতিদিয়ে দলকে এগিয়ে নেওয়ার জন্য জনসভায় ঘোষনাদেন।