
বঙ্গমাতা ফুটবল অনূর্ধ্ব ১৭, খুলনা জেলা চ্যম্পিয়ান দলের নারী ফুটবলার মঙ্গলী বাগচিকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এলাকার তৌহিদি যুবকেরা। এমনকি, হামলার পর তাকে ২ ঘন্টা ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।
.
পরবর্তীতে তেঁতুলতলা ফুটবল একাডেমির কর্মকর্তারা মেয়েটিকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, তার অবস্থা গুরুতর।
.
এই ঘটনার জেরে আরো কয়েকজন নারী ফুটবলার (সাদিয়া,হাজেরা, জুই ) আহত হয়েছে। এলাকার উগ্রবাদী ছেলেরাই এটা করেছে। উগ্রবাদী, দুর্বৃত্ত খুঁজতে এখন আর বাইরে যাওয়ার দরকার পড়ে না! হামলায় অংশ নেয়াদের মধ্যে নূর আলম, আলাউদ্দিন, সালাউদ্দিন ইত্যাদি নাম শোনা গেছে।
.
পৃথিবীর এক প্রান্তে যখন নারী ফুটবল বিশ্বকাপ চলছে তখন আমাদের দেশে, যেখানে নারী ফুটবলই একমাত্র গর্ব করার মতো ক্ষেত্র, সেখানে মৌলবাদীদের আঘাত আসলো।
.
এসব হচ্ছে ঝাঁপির মধ্যে থেকেই কাল সাপের ফোঁস! যেদিন ঝাপির মুখ উন্মুক্ত হবে সেদিন প্রথম ছোবল সাপকে দুধ কলা খাইয়ে বড় করা সাপুড়েই খাবে। নগর পুড়িলে দেবালয় রক্ষা পায় না। ইতিহাস সাক্ষী!