1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আগ্নেয়াস্রধারী নয়নকে গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

আগ্নেয়াস্রধারী নয়নকে গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড জেএসসি গুহ রোডের বাসিন্দা মোহাম্মদ মিনার হোসেনের ছেলে আশরাফুল বাদশাকে গুলি করে হত্যার চেষ্টাকারী ও রাজিব হত্যার মূল আসামি মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী ঘাতক নয়নসহ (ওরফে পুইট্রা নয়ন)  তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী ঘাতক নয়ন (ওরফে পুইট্রা নয়ন) ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি সহ গণস্বাক্ষর প্রদান করে। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোঃ সেলিম মিয়া, মোঃ জনি মিয়া, মোঃ লিটন, মোঃ সোলায়মান, রাশেদুল ইসলাম কাঞ্চন, মোহাম্মদ এরশাদ মিয়া, আহত আশরাফুল বাদশার পিতা মোঃ মিনার হোসেন,, আহতের বোন শশী, আহত এর ছেলে জিহাদ, আহতের চাচা নয়ন মিয়া প্রমুথ বক্তব্য রাখেন ।

বক্তাগণ তাদের বক্তব্য বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী ঘাতক নয়ন (ওরফে পুইট্টা নয়ন) ও তার সহযোগীরা এলাকায় প্রায় সময় এমন অন্যায় করে আইনের তোয়াক্কা না করে পার পেয়ে যায়। ঈদের দিন প্রকাশ দিবালোকে আশরাফুল বাদশাকে গুলি করে। ঘটনার এতদিন পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই এলাকা বাসীর পক্ষ থেকে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD