1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেখ কামালের জন্মদিনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেখ কামালের জন্মদিনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ ক‍্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে শনিবার বাদ আছর ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ শেখ কামালসহ ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD