
বাংলাদেশ আওয়ামী লীগ
ফুলবাড়িয়া উপজেলা শাখার ভবানীপুর ইউনিয়ন কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাস্টার, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জবান আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মাহবুব আলম জামেল, মুক্তিযোদ্ধা জি কে এম আনোয়ার হোসেন খসরু, এডভোকেট আব্দুল্লাহ আমীর খসরু, নাজমুল ইসলাম, ওয়াজেদ আলী, মজিবুর রহমান, আজহারুল ইসলাম, গোলাম ফরুক, আবুল কালাম আজাদ, শরীফ আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজ একটি। তাহলো জননেত্রী শেখ হাসিনার আদেশ নিষেধ মেনে চলা। ১৫ বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরা। নেতৃবৃন্দ আরো বলেন, দলের ঐক্য বজায় রাখতে হবে। যারা দলকে বিভাজন করার চেষ্টা করছেন, তারা দলকে ক্ষতিগ্রস্থ করছেন। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। নেতৃবৃন্দ আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এ জন্য আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন, আমরা তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।