
অদ্য ০৫ আগষ্ট জেলা প্রশাসন, শেরপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর এর যৌথ মাদকবিরোধী অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ এর নেতৃত্বে একটি রেইডিং
টিম শেরপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি ১.মোঃ রাজু আহমেদ (৩২)কে Buprenorphine Injection সহ আটক করা হয়। অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামী কে মোবাইল কোর্টের মাধ্যমে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা জরিমানা করে এবং জেলা কারাগার, শেরপুরে প্রেরণ করেন । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর পরিদর্শক জনাব মোঃ এনামুল হক মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।